সুষ্ঠু নির্বাচন হলে, মোমবাতির বিজয় নিশ্চিত—বক্তারা

আনোয়ারায় বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

 

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের হাইলধর ইউনিয়নে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন, মুহাম্মদ গোলাম মোস্তফা, মোরশেদ আলম মুন্সী, কাজী মোহাম্মদ আলী, এস এম লিয়াকত আলী, জাকির আহমেদ, আব্দুল করিম, ওবায়দুল হক টিটু, ইদ্রিস মিয়া, এস এম গোফরান, জয়নাল আবেদিন, কাইয়ুম উদ্দিন, হাফেজ আনিছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই। এজন্য তিনি মোমবাতি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, আনোয়ারা-কর্ণফুলীর অলিগলিতে মোমবাতি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কার্যালয় উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি মালঘর বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.