এবার চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত সর্বাধুনিক শপিং মল মেরিডিয়ান কোহিনূর সিটিতে যাত্রা শুরু করলো জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ফিতা কেটে কোহিনূর সিটির নিচতলায় মিনিসোর নতুন স্টোর উদ্বোধন করেন বিজিএমইএ’র পরিচালক ও মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী।
এতে অতিথি ছিলেন- বিজিএমইএ’র পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্হাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, মিনিসো বাংলাদেশের পরিচালক চৌধুরী আসিফুজ্জামান, ফ্রাঞ্চাইজি’র তাহসিন ফেরদৌসী, মেগা মার্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।
কোহিনূর সিটি ছাড়াও চট্টগ্রামে মিনসোর আরও দুটি আউটলেট রয়েছে। উদ্বোধনী উপলক্ষে মিনিসো’র এই স্টোর (৮ থেকে ১০ ফেব্রুয়ারি) গ্রাহকদের জন্য দিচ্ছে ২০ শতাংশ মূল্য ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর উদ্বোধনী বক্তব্যে মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো মিনিসো লাইফস্টাইল ব্র্যান্ডটি বাংলাদেশেও খুবই জনপ্রিয়।
ভালো মান, চমৎকার সব পণ্যের ডিজাইন আর দাম সাধ্যের মধ্যে থাকায় মিনিসো মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের পছন্দের ব্র্যান্ডগুলোর একটি। চট্টগ্রামের ক্রেতাদের কাছেও মিনিসো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
চট্টগ্রামের ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে আমরা নতুন স্টোরটি খুলেছি। আমি মনে করি এটি চট্টগ্রামের সবচেয়ে বেস্ট শপিংমল। আমরা চট্টগ্রামে আরও ৭টি স্টোর করব। যাতে এই বন্দরনগরী আমাদের দ্বিতীয় হাব হতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, আমি খুবই আনন্দিত বিশ্বের নামকরা ব্র্যান্ড মিনিসো চট্টগ্রামে আরেকটি আউটলেট চালু করল। ফ্রাঞ্চাইজি’র এই স্টোরটি বিদেশের মতো চট্টগ্রামেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে।
আশা করি মিনিসো চট্টগ্রামের ক্রেতাদের আরও কাছাকাছি থেকে সেবা দিতে পারবে।
উল্লেখ্য, মিনিসো’র বর্তমানে ১১২টি দেশে ৮ হাজারের বেশি স্টোর রয়েছে। এই লাইফস্টাইল ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৭ সালে। সাশ্রয়ী দামে ভালো পণ্য পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে কাজ করছে মিনিসো।