সাতকানিয়ায় একটি বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী : আটক ২

 

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী।

আজ রবিবার বিকেলে উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা এলাকার চৌধুরী পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। ফিরোজের পিতার নাম আবুল হাশেম।

আটককৃত দুই জনের নাম সিরাজ  ও জোবায়ের। তারা ছাত্রদলনেতার ভাই বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

 

সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.