কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট 

কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়িচালক মোঃ ইলিয়াছ তালুকদার (৫৩)- কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

গ্রেপ্তার ইলিয়াছ তালুকদার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়ির মৃত মোঃ সালেহ আহম্মদ তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, ওয়ারেন্ট মূলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা নং -০৩।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্তব্য করুন

Your email address will not be published.