রাতের আধারে অন্য রেঞ্জের কাঠ পাচারকালে টংকাবতী রেঞ্জে এসে কাঠবাহী ট্রাক আটক
টংকাবতীর রেঞ্জার ম্যাজিকে আটক হচ্ছেন অন্য রেঞ্জের অবৈধ কাঠ-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবান জেলার সদর উপজেলার সদর বন রেঞ্জাধীন সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকা থেকে আসা বিভিন্ন প্রজাতির জ্বালানী কাঠসহ একটি ট্রাক আটক করা হয়।
২৩শে ফেব্রুয়ারি(সোমবার)রাত ১০টার নাগাদ টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো: রাফি-উদ-দৌলা সরদার এবং তার সঙ্গীয় স্টাফরা এই বিবিধ প্রজাতির জ্বালানিবাহী ট্রাকটি আটক এবং কাঠগুলো জব্দ করেন।
এই বিষয়ে বান্দরবার বন বিভাগের টংকাবতী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: রাফি-উদ-দৌলা সরদার বলেন, বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা
মোঃ তৌফিকুল ইসলাম মহোদয়ের বন অপরাধ দমনে কঠোর নির্দেশনা রয়েছে।
আমি আমার রেঞ্জের স্টাফদের নিয়ে স্যারের (তৌফিকুল ইসলাম) নির্দেশনা মতো রাতদিন কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, জ্বালানি কাঠ বাহী ট্রাকটি বান্দরবান সদর রেঞ্জের সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকা থেকে আসছিলো, কিন্তু অনেক কৌশলেও ট্রাকটি আমার আর আমার টীমের নজর এড়াতে পারেনি।
রাফি-উদ- দৌলা- সরদার আরো জানান, আটককৃত ট্রাকটিতে অবৈধভাবে প্রায় ৫৫০ ঘনফুট জ্বালানী কাঠ পাচার হচ্ছিল। এই বিষয়ে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন।