এবারও সফল অ‌ভিযান,টংকাবতী রেঞ্জে পাহাড় কাটার চেষ্টাকালে এস্কেভেটর আটক

টংকাবতীর রেঞ্জার রাফি- উদ-দৌলা সরদারের-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবান বন বিভাগের আওতাধীন টংকাবতী রেঞ্জের আরও ১ টি সফল অ‌ভিযান,পাহাড় কাটার চেষ্টাকালে এস্কেভেটর আটক করা হয়েছে।

গত রবিবার ২৮শে ফেব্রুয়ারী বান্দরবান জেলার টংকাবতী রেঞ্জে পাহা‌ড় কে‌টে জবরদখলের চেষ্টাকা‌লে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রা‌ফি-উদ-‌দৌলা সরদার সঙ্গীয় স্টাফসহ ‌বি‌শেষ টহল টি‌মের সহ‌যো‌গিতায় ১‌টি স্কা‌ভেটর আটক ও জব্দ ক‌রেন।

জানা যায়, জব্দকৃত স্কা‌ভেটর‌টি বর্তমানে বান্দরবান সদর রেঞ্জ হেফাজ‌তে রাখা হয়। ঘটনায় বন মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চলমান।

জানা যায়, পুরো বান্দরবান বন বিভাগ জুড়ে জেলার বিভাগীয় বন কর্মকর্তা তৌ‌ফিকুল ইসলামের নির্দেশনায় কঠোর ভাবে বন রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

রেঞ্জ কর্মকর্তা মো: রাফি-উদ-দৌলা সরদার ব‌লেন, অ‌ভিযা‌নে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন বান্দরবান পু‌লিশ সুপার আবদুর রহমান, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মারুফা সুলতানা খান হীরাম‌নি ও টংকাবতী ইউ‌নিয়ন চেয়ারম‌্যান জন‌াব মাংয়ং ম্রো প্রদীপ।

জনাব মোঃ রা‌ফি উদ দৌলা সরদার আরো জানান, বান্দরবান বন বিভা‌গের বন অপরাধ নিয়ন্ত্রনে এরকম ধারাবাহিক অ‌ভিযান চলমান থাক‌বে।

মন্তব্য করুন

Your email address will not be published.