বান্দরবান পাল্পউড ডিভিশনে চলছে হরিলুট দেখার কেউ নেই

জসিম প্রায় দু-বছর ধরেই করে যাচ্ছে কাঠ ব্যবসা- দূর্নীতির ১ম পর্ব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

বান্দরবান পাল্পউড ডিভিশনের পাইংক্ষ্যং রেঞ্জে চলছে হরিলুট।

পাল্পউড ডিভিশনে অধীনে সম্পন্ন হওয়া জোতগুলোতে ব্যাপক অনিয়ম ও ভূয়া টিপির মাধ্যমে প্রায় ২বছর ধরে দূর্নীতির রাজ্যে একাই নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বান্দরবান পাল্পউড ডিভিশনের পাইংক্ষ্যং রেঞ্জ কর্মকর্তা মো: জসিম উদদীন।

জানা যায়, পাল্পউড ডিভিশনের অধীনে এই রেঞ্জের বিভিন্ন ভূয়া প্রকল্পকে বাস্তবায়ন না করে ভূয়া বিল সম্পন্ন করে অঢেল টাকার মালিক বনে গেছেন পাল্পউড ডিভিশনের পাইংক্ষ্যং রেঞ্জ কর্মকর্তা মো:জসিম।

শুধু প্রকল্পই নয় দীর্ঘদিন একই রেঞ্জে থাকার সুবাদে ভূয়া জোত ও ভূয়া টিপি ব্যবসা,ফার্নিচার ব্যবসায় অংশীদারিত্বের ফলে কামিয়েছেন লাখ লাখ টাকা প্রতিবেদককে এমন তথ্য নিশ্চিত করেছেন পাল্পউড ডিভিশনে কর্মরত ২জন কর্মকর্তা।

অভিযোগ ওঠেছে তার অপকর্মের বিষয়ে অন্তত ২বছর ধরে কোন গণমাধ্যমে ওঠে না আসায় নীরবে নিভৃতেই বনে গেছেন কোটিপতি।

অনুসন্ধানে জানা যায়, বান্দরবান পাল্পউড ডিভিশনের আরো কয়েকজন রেঞ্জ কর্মকর্তা নিজের দায়িত্বাধীন রেঞ্জে কর্মরত না থেকে বান্দরবান সদর রেঞ্জে এসে বসে থাকেন এবং এখান থেকেই মুঠোফোনে এবং ব্যবসায়ীদের সাথে বসে বসে বন নিধনের বিপরীতে পকেট ভারী করার ব্যবসা করেন

এদিকে বান্দরবান পাইংক্ষ্যং রেঞ্জসহ পাল্পউড ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা

এই বিষয়ে দীর্ঘ ২দিন ধরে জসিম উদদীনকে অফলাইন আর অনলাইনে কল করেও রিসিভ না করাতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পরে  বক্তব্যের জন্য হোয়াটসঅ্যাপ এ টেক্সট করেও তার কোন জবাব নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.