বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ নাছের।

নির্বাচন কমিশনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ নাছেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তার ভোটার নং-৩২ এবং ফরম নং-১৩–এর প্রার্থী ছিলেন।

এডভোকেট মোহাম্মদ নাছের গত ২০২৪-২৫ সেশনে প্রত্যক্ষ ভোটে আইনজিবী সমিতির সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

বাঁশখালী আইনজীবী সমিতির প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট দিলীপ কান্তি সুশীল, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. সাইফুদ্দিন ও এডভোকেট মো. জসিম উদ্দিন।

আগামী ২০ এপ্রিল অন্যান্য প্রার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় আইনজিবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.