পটিয়ায় ‘জামাই ফারুক’ আটক

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ ফারুক ওরফে ‘জামাই ফারুক’ (৫০)-কে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে। জামাই ফারুক পটিয়ায় ‘গরু চোর’ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজার এলাকার এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, পুলিশের বিশেষ অভিযানে পৃথকভাবে আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মোঃ ইমন (৩০)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কানু বিশ্বাস (৫০)-কে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.