কোদালের কোপে স্ত্রীকে হত্যা,আটক স্বামী

খাগড়াছড়ির মানিকছড়িতে-

খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাহিনূর মানিকছড়ির গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

মাহিনুর আক্তারের স্বামী আবুল কালামমের দাবী,বৃহস্পতিবার সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয় ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবী তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি দাবী করেন।

মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.