বাঁশখালীতে জোরপূর্বক গামারী গাছ কেটে নেয়ার অভিযোগ

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে জোরপূর্বক ৮টি গামারী গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মৃত ফজল করিম সিকদারের ছেলে মোঃ বেলাল, মহিউদ্দিন ও সিফাতের পৈত্রিক সূত্রে এবং রেকর্ডমূলে জমির মালিক।

মৃত ফজল করিমের ছেলেদের সাথে একই এলাকার মৃত ছাবের আহমদের পুত্র নাছির উদ্দীনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষ নাছির উদ্দীন জোরপূর্বক বেলাল, মহিউদ্দিন ও সিফাত গং এর জমিতে লাগানো ৮ টি গামারী গাছ কেটে নিয়ে যায়।

অভিযোগে জানা গেছে, ফজল করিম সিকদারের পৈত্রিক সম্পত্তিতে পাহাড়ী জায়গায় চাষাবাদ করে ও গামারী গাছ রোপণ করে ভোগ দখল করে আসছিল। বিবাদীগণ উক্ত জমি পেশী শক্তির জোরে অন্যায়ভাবে জবর দখল করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে রবিবার জমিতে লাগানো গামারী গাছ কেটে নিয়ে যায তারা। এসময় ফজল করিম সিকদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে কেউ না থাকার সুযোগে গাছ গুলো কেটে নিয়ে যায়।

অভিযোগ কারী ও ক্ষতিগ্রস্ত মো: বেলাল উদ্দিন জানান, অনেক বছরের পুরানো আমাদের পৈত্রিক জায়গাটা নিয়ে উপজেলা প্রশাসন, থানা ও বন বিভাগের কাছে ৮-১০ বছর যাবৎ অনেক অভিযোগ দিয়েছেন নাছির উদ্দীন। কিন্তু কোন বিচার শালিসে তার জায়গা প্রমাণ করতে পারে নি। গত রবিবার আমি ও আমার পরিবারের কোন সদস্য বাড়িতে থাকার সুযোগ নিয়ে আমাদের রোপিত বাগান থেকে গায়ের জোরে ৮ টি গামারী গাছ কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত নাছির উদ্দীনের সাথে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও সে তার মোবাইল ফোনটি রিসিভ করছেন না।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.