জল্পনার অবসান ঘটিয়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সহ-সভাপতি পদে স্থান পেল সাতকানিয়ার -

অনলাইন ডেস্ক

 

আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছরের মাথায় ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল জাতীয়তাবাদী যুবদল।

 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানান।

 

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ৯ জুলাই ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি।

 

পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে, সহসভাপতি হয়েছেন ২৮ জন। কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আরও ২৮ জনকে।

 

সহসভাপতিরা হলেন—জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান,সাব্বির আহমেদ দিপু,আবদুল জব্বার খান, এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল,ইয়াসিন ফেরদৌস মুরাদ,রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু, আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ, নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।

 

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন—মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ হিরো (সৌদি আরব), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)।

মন্তব্য করুন

Your email address will not be published.