কর্ণফুলীতে ক্ষতিগ্রস্ত শতাধিক খামারির মাঝে গো-খাদ্য বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মাস এসোসিয়েশন।

জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এবং এ. কে ডেইরি হাব এর পৃষ্টপোষকতায় রবিবার (১৯ জুলাই) বিকালে শতাধিক ডেইরি খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।

গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মাস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মালিক মোহাম্মদ ওমর, সহ সভাপতি মো. ছালেহ জহুর, মোহাম্মদ নুর, যুগ্ম সম্পাদক মো. কাউসার শাহ, ধর্ম সম্পাদক মো. আবদুল মন্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মাস এসোসিয়েশন বন্যার্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এই মুহুর্তে খামারিদের পাশে থাকা অত্যন্ত জরুরি ছিল। একইসাথে তিনি ধন্যবাদ জানান, পৃষ্টপোষক প্রতিষ্ঠান এ.কে ডেইরী হাব’কে।

চট্টগ্রামের সামর্থবানদের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, বন্যার কারণে খামারিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহুর্তে তাদের সহযোগিতা হাত না বাড়ালে খামারিরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাই সামর্থবানদের উচিত এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো।

মন্তব্য করুন

Your email address will not be published.