কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত বছরের শেষের দিকে ওয়েব সিরিজটির শুটিংয়ে অংশ নেন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টুপিখোলা সম্মান জানালেন সৃজিত মুখার্জি।
বাঁধনের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৃজিত মুখার্জি লিখেন, ‘অবশেষে শেষ করলাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এর ডাবিং-আবহসংগীতের কাজ। একটি কথাই বলতে চাই, বাঁধন তার চরিত্রের জন্য যে ত্যা গ করেছে, এজন্য তাকে টুপিখোলা সম্মান জানাই।’ ভারতের সিকিমে ওয়েব সিরিজটির দৃশ্যসধারণের কাজ করেছেন সৃজিত। শুটিং করতে গিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তা জানিয়ে সৃজিত লিখেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’
নির্মাতার এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত বাঁধন। তার ভাষায়Í‘এমন একজন নির্মাতার কাছ থেকে প্রশংসা পেয়ে নিজেকে হালকা লাগছে। মনে হয় সব শ্রম সার্থক। এটা আমার জন্য অনেক বড় একটা সনদ।’
এর আগে সৃজিত মুখার্জির সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানান বাঁধন। তিনি বলেন, ‘তিনি গুণী নির্মাতা। মুশকান জুবেরী চরিত্রে তিনি আমাকে নিয়েছেন- এটাই অনেক বড় ব্যাপার! তিনি বেশির ভাগ ক্ষেত্রে ছেলে প্রধান গল্প নিয়ে কাজ করেন। কিন্তু এই ওয়েব সিরিজের গল্প নারী প্রধান এবং সেই চরিত্রটি আমি করেছি। ফলে উত্তেজনা কাজ করছে। তবে তিনি আমাকে শুরু থেকেই গাইড করেছেন। অনলাইনে প্রচুর রিহার্সেল করেছি।’
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেনÍঅঞ্জন দত্ত। এছাড়াও অভিনয় করেছেন, রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। খুব শিগগির ওটিটি প্ল্যা টফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।