সাতকানিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী—২০২১’ ০৫ জুন শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলডিডিপি) ইফতে খায়রুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, উপজেলা সহকারি প্রোগ্রামার আনোয়ার হোসাইন, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম উদ্দিন, সাতকানিয়া ডেইরি ফামার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো: কামাল উদ্দিন, সাতকানিয়া লেয়ার ফামার্স এসোসিয়েশনের সভাপতি মো: জাকারিয়া প্রমুখ।

সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তাঁর বক্তব্যে বেকার যুবকদেরকে চাকরির পিছনে না ঘুরে গবাদী পশু—পাখি পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা খামার স্থাপন কর, প্রাণিসম্পদ দপ্তর তোমাদের সার্বিক সহযোগিতা করবে। পূর্বাহ্নে প্রধান অতিথি ফিতা কেটে প্রদর্শনির উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনিতে দেশি—বিদেশী জাতের গভাদি পশু ও প্রাণীসহ বিভিন্ন অত্যাধুনিক মেশিনারি প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.