চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে খাদ্যের মান যাচাই করতে নমুনা সংগ্রহ করতে মাঠে নেমেছেন নিরাপদ খাদ্য অধিদপ্তর । বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কতৃক খাদ্যের মান যাচাই বাচাইয়ের জন্য নমুনা সংগ্রহে নেমেছে চাঁদপুর নিরাপদ খাদ্য অধিদপ্তর ।০৭ জুন (সমবার) সকালে নিরাপদ খাদ্য অফিসার মুতাসির মাহমুদের নেতৃত্বে নমুন্ সংগ্রহের কাজ শুরু হয় ।এ সময় হাজীগঞ্জ বাজারের বিভন্ন দোকান থেকে হলুদ,মরিচ,বেসন,গুড় এই কয়টি আইটিমের মোট ১০ টি নমুনা সংগ্রহ করা হয় ।প্রত্যেক দোকানের সংগ্রহীত নমুনার দুইভাগ করে এক ভাগ পেকেজিং জাত করে দোকানদারের কাছে জমা রাখা হয় । ব্যাবসায়ী লিটন পাটওয়ারী বলেন-খাদ্যের গুনগত মান যাছাই করলে আমাদের জন্য ভালো ,এতে করে অসাধু ব্যাবসায়িদের মুখোশ উম্মচন হবে এবং ভোক্তারা ভেজাল খাবার থেকে মুক্তি পাবে ।আমরা চাই এই কায্যক্রম অব্যাহত থাকুক । নিরাপদ খাদ্য অফিসার মুনতাসির মাহমুদ বলেন এটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ । খাদ্যের গুনগত মান ঠিক রেখে মানসম্মত খাবার ভোক্তাদের সরবরাহ করতে আমাদের এমন কাজ অব্যাহত থাকবে । আজ আমরা হলুদ,মরিচ,বেসন,গুড়ে এই চারটি আইটেমের নমুনা সংগ্রহ করেছি এবং আগামীতে আমরা আরো অন্যান্য আইটেমের নমুনা সংগ্রহ করবো ।এই সংগ্রহীত নমুনা ল্যাব টেষ্টের জন্য ঢাকায় পাঠানো হবে । এ সময় আরো উপস্থিত ছিলেন – হাজীগঞ্জ সেনেটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ, সহকারী সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক এনায়েত মজুমদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আরো পড়ুন


