লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিপুল পরিমান মাদক সহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম আবু মুসা তালুকদার(৪০)। সে খুলনা দলুতপুর এলাকার মৃত হান্নান তালুকদারের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। তিনি আরো বলেন মায়ানমার থেকে লোহাগাড়া ট্রানজিট রোড ব্যবহার করে প্রতিনিয়ত ইয়াবা চালান দেশের ভিবিন্ন প্রান্তে চলে যাচ্ছে অনকে সময় আমাদের চোখঁ ফাকি দিয়েও চলে যায় আমরা সদা সচেষ্ট আছি এই ইয়াবা আটকে।তারপরও কারবারিরা বিভিন্ন পথে দেশে ইয়াবা নিয়ে আসচ্ছে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১৭জুন সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানানো হয়েছে।