চট্টগ্রামের চকবাজারে ডাস্টবিনের পাশে পড়ে থাকা যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মগানগরীর চকবাজারের কাপাস গোলা এলাকায় জহির ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। জহির চকবাজার এলাকার ডিসি রোড কামাল কলোনীর নুরুল ইসলামের ছেলে।

জহিরের বড় ভাই মোহাম্মদ বাবুল বলেন, ‘সকালে নগরের কাপাস গোলা স্কুলের সামনে ডাস্টবিনের পাশে জহিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেখানকার স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া চট্টগ্রাম সংবাদকে বলেন ‘সকালে নগরের চকবাজারের কাপাস গোলা এলাকা থেকে অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.