মহেশখালীর মাতারবাড়ীতে গণ বসতিস্থলে ফেলা হচ্ছে কয়লাবিদ্যুৎ প্রকল্পের পচা বর্জ্য

মহেশখালী প্রতিনিধি:

 

দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে জোরেসোরে চলছে বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প তাপভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের কাজ। উক্ত দুই প্রকল্প বাস্তবায়নে দৈনিক কাজ করে যাচ্ছে দেশি-বিদেশি প্রায় ৫ হাজার শ্রমিক। প্রকল্প সহ কর্মরত শ্রমিকদের ব্যবহারিত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিত্যক্ত বর্জ্য লোকালয়ে ফেলে পরিবেশে দূষিত করার অভিযোগ ওঠেছে মাতারবাড়ীর স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান দেলোয়ার এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে। মাতারবাড়ী স্থানীয় সর্দার পাড়া প্রধান সড়কের সাথে মগডেইল বাজারের সংযোগ সড়কের খালি জায়গায় উক্ত পলিথিন সহ পরিত্যক্ত বর্জ্যগুলো ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে এলাকার সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক সর্দার পাড়ার এক ব্যক্তি আমাদের প্রতিনিধিকে জানায়, স্থানীয় দেলোয়ার এন্টারপ্রাইজ এর পরিচালক দেলোয়ার প্রভাব কাটিয়ে নিয়মিত প্রকল্পের পলিথিন সহ পচা বর্জ্য গুলো ফেলে রেখে যায়। এব্যাপারে দেলোয়ার এন্টারপ্রাইজ এর পরিচালক দেলোয়ার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন খালি জায়গাটি ভরাটের জন্য মাটি ফেলানো হচ্ছে, যা ফেলা হচ্ছে সেগুলো পচা বর্জ্য নয় এবং পলিথিন জাতীয় কিছুই নেই।

একপর্যায়ে তিনি বর্জ্য ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়রা আমার ব্যবসার প্রতি ইর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করতেছে। মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প কতৃপক্ষের নির্দেশ আছে যে, পলিথিন বর্জ্য মাতারবাড়ীর বাইরে জনশূন্য এলাকায় ফেলার, উক্ত নির্দেশ অমান্য করে প্রভাব কাটিয়ে মাতারবাড়ীর স্থানীয় সর্দার পাড়ার গণ বসতিস্থলের পাশে নিয়মিত পরিবেশ দূষণকারী বর্জ্য ফেলে যাচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ।

এভাবে নিয়মিত লোকালয়ে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পচা, পলিথিন বর্জ্য গুলো ফেলতে থাকলে একপর্যায়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা কষ্টকর হবে এবং পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে বলে ধারণা করছেন পরিবেশবাদী সংগঠন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, সেভ দা ফিউচার ফাউন্ডেশন সহ অন্যান্য পরিবেশবাদী সংগঠন গুলো।

মন্তব্য করুন

Your email address will not be published.