আলফা হাসপাতালের সামনের আলিফ ফার্মেসীর ওষুধের দামেই মরে রোগী!

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া পৌরসভার বেসরকারি হাসপাতাল আলফা হাসপাতালের সামনেই আলিফ ফার্মেসীর অবস্থান। মেইন রোড আর হাসপাতালের মুখেই অবস্থান হওয়াতেই ফার্মেসীর ব্যবসাটা বেশ জমজমাট, কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে অশিক্ষিত ক্রেতা আর বিপদে পড়ে আসা রোগীদের স্বজনদের আচমকা দাম বলে একপ্রকার সুক্ষকৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে সাতকানিয়া আলফা হাসপাতালের সামনের আলিফ ফার্মেসীটি।
গত ৩রা জুলাই (শনিবার)সন্ধ্যায় সাতকানিয়ার এওচিয়ার সালাউদদীন নামে এক যুবক একটি ওষুধ কিনতে গেলে তাকে এমন বিড়ম্বনার স্বীকার হতে হয় বলে অভিযোগ করেন।

ওষুধ ক্রেতা এওচিয়ার বাসিন্দা সালাউদদীন জানান, আমি রুচি বিট নামক একটি ওষুধ কেনার জন্য আলফা হসপিটালের সামনে আলিফ ফার্মেসী যাই সেখানের সওদাগর আমাকে জানানো হয় ২টি ৩০০টাকা, একটা ১৫০টাকা করে,পরে আমি তার কথা মত ৩০০টাকা দিয়ে কিনে নিই।

কিন্তু ওষুধ গুলি নিয়ে পাশে আরেকটি মদিনা ফার্মেসীতে গেলে ওখানকার সওদাগর আমাকে বলেন আমারও ওই ওষুধ আছে,তখন আমি বলি আপনি ২টা কত রাখবেন?

তখন তিনি বলেন আপনি ২টা ১৪০টাকা দিবেন মাত্র! ১টি ৭০টাকা করে তখন আমি হতবাক!সাথে সাথে আমি আলিফ ফার্মেসীকে বলি ভাই আমার টাকা ফেরত দেন আমি ওষুধ নিবনা,সে টাকা ফেরত দিতে চাইনা তবে গড়িমসি করে শেষমেশ ফেরত দিলে আমি মদিনা ফার্মেসী থেকে একই কোম্পানীর একই ওষুধ ২টা মাত্র ১৪০টাকা দিয়ে ক্রয় করি।

এদিকে একই ওষুধ গতকাল সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস ছদ্মবেশে গেলে তাকে ১৫০টাকা থেকে ১২০টাকায় বিক্রি করা হবে বলে জানান।

এদিকে সাতকানিয়া উপজেলা ভুমি সহকারি আল বশিরুল ইসলাম মুঠোফোনে বলেন, এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.