হাটহাজারীতে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজ্জাদ ঐ এলাকার মো. আলীর ছেলে।

সোমবার (৫ জুন) বিকেল ৪টার দিকে পৌরসভার মিয়াজীপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, সাজ্জাদ নেশাগ্রস্ত ছিল। নেশার জন্য মায়ের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানালে ঘুমের ওষুধ খেয়ে বের হয়ে পাশের একটি পরিত্যক্ত দোকানে শুয়ে থাকে। পরে তারা আর খোঁজাখুঁজি করেনি। আজ দুপুরে পরিত্যক্ত এক দোকানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.