চট্টগ্রামের ইয়াবাসহ একজন আটক

চট্টগ্রামের অলংকার মোড় থেকে ৫ হাজার ইয়াবাসহ মো. জাকির হোসেন প্রকাশ দোলনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁদপুর জেলার সদর থানার সৈয়দ আহাম্মদের ছেলে।
রবিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টায় পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলংকার মোড় থেকে জাকির হোসেন প্রকাশ দোলনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.