সাতকানিয়ার নতুন ইউএনও হচ্ছেন ফাতেমা তুজ জোহরা।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার জহিরুল ইসলামের এক আদেশে এ তথ্য জানা গেছে।
সাতকানিয়ায় ডা. ফরহাদ কবিরকে চেম্বারে যাওয়ার পথে সংক্রামক আইনে জরিমানা করে ওএসডি হয়েছেন বর্তমান ইউএনও মো. নজরুল ইসলাম চৌধুরী। গতকাল রোববার তাকে ওওসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হয়।