চট্টগ্রামে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীতে ৩ কেজি গাঁজাসহ মো. সাগর (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সাগর চাঁদপুর সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস সর্দারের ছেলে।

রবিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় পাহাড়তলীর সিগন্যাল কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থানার সিগন্যাল কলোনী এলাকা থেকে সাগর নামের এক যুবককে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য সাগর বর্তমানে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকে।

মন্তব্য করুন

Your email address will not be published.