সাতকানিয়ার ইউএনও নিজেই মাস্ক লাগাতেননা, অন্যদের করতেন জরিমানা

সৈয়দ আককাস উদদীন 

এদিকে গত বৃহস্পতিবার (১ জুলাই) শুরু লকডাউনের প্রথম দিনে সাতকানিয়া উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের থুতনিতে মাস্ক পরে সড়কে কার্যক্রম পরিচালনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে সঙ্গে থাকা সবাই সঠিকভাবে মাস্ক পরলেও ইউএনওকে থুতনিতে মাস্ক পরতে দেখা যায়। পরে ছবিটি নিয়ে চট্টগ্রামজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও অ্যাডভোকেট এসএম দিদার উদ্দিন বলেন, ‘ম্যাজিস্ট্রেট হিসেবে ইউএনও যদি থুতনিতে মাস্ক পরে থাকেন, তিনি অন্যায় করেছেন। পাশাপাশি নিজে দৃশ্যমান আইন লঙ্ঘন করায় তখন তার বিচারিক ক্ষমতা ছিল কি-না সেটাও প্রশ্ন থেকে যায়।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘বিচারক যদি আইন লঙ্ঘন করেন, তাহলে তাকে দেখে লোকজন কী শিখবে? তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া উচিত।’

ওই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা ইউএনও বলেন, ‘হয়তো মোবাইলে কিংবা এমনি কথা বলার কারণে মাস্ক থুতনিতে পরা হয়েছে। তারপরও বিষয়টি আমার ভুল হয়েছে। আমাকে শাস্তি পেতে হবে আর কী।’

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান  বলেন, ‘কোনো অবস্থায় মাস্ক না পরার সুযোগ নেই এবং তা সঠিকভাবে পরতে হবে। যেমন আমার পাশে এখন তেমন কেউ নেই। তারপরও আমি মাস্ক পরে আছি। ইউএনও হিসেবে তিনি যদি সঠিকভাবে মাস্ক না পরেন তবে বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.