লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার ২নং আমিরাবাদ ইউপির নির্বাচিত চেয়ারম্যান এস.এম.ইউনুচ আমিরাবাদ নিজ ইউনিয়নের অসহায় আর কর্মহীন জনসাধারণের মাঝে নগদ অর্থ বিলি করেছেন। সেইসাথে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের ভাঙ্গন কবলিত এলাকার পরিদর্শন করেছেন। সেইসাথে খুব দ্রুত ভাঙ্গন মেরামত করার ব্যবস্থা নিবেন বলে জানা সাধারণ মানুষকে।
দেশজুড়ে চলমান শাটডাউনে বলতে গেলে দেশের নিম্ন আর মধ্যবিত্ত জনসাধারণ চরম আর্থিক সংকটে ভুগছেন।
আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম.ইউনুচ বলেন শুধু তাই নয়, কর্মের অভাবে অনেকের আয় নেই বললেই চলে। এমন দুখী মানুষদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বলে মনে করেন. আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম.ইউনুচ।
আমিরাবাদ ইউনিয়ন এর অসহায় আর কর্মহীন ও সাধারণ মানুষ জানান
নিজেদের আর্থিক সঙ্কটের সময় চেয়ারম্যানকে পাশে পেয়ে খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন. এস.এম.ইউনুচ জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়-দুখী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম-১৫ অাসনের সাংসদ ও আমার অভিভাবক প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়ের অনুপ্রেরণা আমার ইউনিয়নের মধ্যে তুলনামূলক যারা বেশি দরিদ্র আর কর্মহীন এমন জনসাধারণের মাঝে আমি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া আর সহযােগিতা পেলে আগামীতেও এ দ্বারা অব্যাহত থাকবে।