নিজস্ব প্রতিবেদক
বাজালিয়াবাসীকে আবারো দস্যুমুক্তও নিরাপদ কোরবানীর গরুর বাজার উপহার দিতে যাচ্ছেন চেয়ারম্যান তাপস দত্ত

আজ ১৭ই জুলাই (শনিবার)সাতকানিয়া উপজেলা নির্বাহি অফিসারের জারীকৃত এক পরিপত্রে জানানো হয় উপজেলার বাজালিয়ার বোমাংহাটের কোরবানীর গরুর বাজার সংশ্লীষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবু তাপস দত্তের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

জানাযায়,বাজালিয়া ইউপি চেয়ারম্যান বাবু তাপস দত্তের পরিচালনায় কোরবানীর বাজার বসলেই ক্রেতা বিক্রেতাদের মাঝে অন্যরকম একটা ঈদ আনন্দের আমেজ কাজ করে।

স্থানীয় বাসিন্দারা তাপস দত্তের ব্যবস্থাপনায় বোমাং হাটের গরুর বাজারকে অনেকটা চাঁদাবাজও দস্যুমুক্ত বলে মনে করেন।