সাতকানিয়ার মাদার্শায় ঈদের পরের দিনই তুচ্ছ ঘটনায় ২জন আহত

নিজস্ব প্রতিবেদক:  সাতকানিয়া উপজেলার মাদার্শার ৭নং ওয়ার্ডের সমিতি ঘর এলাকায় নারী উত্যক্ত এবং আধিপত্য বিস্তার নিয়ে রেষারেষির জের ধরেই স্থানীয় যুবলীগনেতা আবুল ফয়েজের বড় ভাই আলম গ্রুপের সাথে ঝামেলা লাগে মাহমুদুল হকের ছেলে রিদুয়ানদের সাথে। ২২শে জুলাই(বৃহস্পতিবার)বিকাল ৫টায় উপজেলার মাদার্শার ৭নং ওয়ার্ডে এই সহিংসতা ঘটে। এই সহিংসতায় মাহমুদুল হকের ছেলে রিদুয়ান(২০)এবং একই এলাকার শাহজানের ছেলে মো:সায়মন (১৮)আহত হয়। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মাহমুদুলকের ছেলে রিদুয়ানের অবস্থা বেশী ঝু্ঁকিপূর্ন হলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়।

 

জানাযায়,সায়মন আর রিদুয়ান দুজন আহত হলেও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রিদুয়ানকে আশংকাজনক উল্লেখ করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে সাতকানিয়া থানার এসআই মনিরের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্তে যান তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গনমাধ্যমকে জানান। স্থানীয় যুবলীগনেতা মন্জুর বলেন, আবুল ফয়েজের বড় ভাই গাছ ব্যবসায়ী আলম মূলত ঘটনার যোগানদাতা। এদিকে স্থানীয় যুবলীগনেতা আবুল ফয়েজ বলেন,আমি ছিলাম না তবুও ঘটনার তদন্তপূর্বক চেয়ারম্যান মহোদয়কে নিয়ে সমাধান করা হবে আমরা সবাই এলাকার মানুষ।

মন্তব্য করুন

Your email address will not be published.