চট্টগ্রামে লাখ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ার আসর থেকে নগদ ১ লাখ টাকা ও দুই প্যাকেট তাস জব্দ করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামরুজ্জামান (২৮), মো. শাহ জাহান প্রকাশ সুজন (২৭), মো. ইব্রাহিম (২৮), মো. ইমাম (৪৮), মো. হাসান (২৫) ও মো. হাসান (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আতুরার ডিপো এলাকা থেকে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ ১ লাখ টাকা ও দুই প্যাকেট তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.