কর্ণফুলীতে কেইপিজেডের পানিতে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা

 

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড লেকের পানিতে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়উঠান বটতল এলাকায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ব্যাংকার আবদুল করিমের ব্যক্তিগত অর্থয়ানে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে এক হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা ও উপজেলা প্রশাসনে পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্থানীয় চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিরিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, ব্যাংকার আবদুল করিম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোমেনা আকতার নয়ন, উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, মোহাম্মদ শহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মান্নান খান, আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক শেখ সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, শিল্প উদ্যোক্তা রুমেন আহমেদ, দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মুছা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, যুগ্ম সম্পাদক এম. সাইফুদ্দিন, আজাদ সোহেল গিয়াস উদ্দিন প্রমূখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.