রাজশাহী কারাগারে স্থানান্তর মুফতি হারুন ইজহারকে 

হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে কড়া নিরাপত্তার মাধ্যমে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় হারুন ইজহারকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় আগামী ১০ আগস্ট আদালতে হাজিরা রয়েছে। মামলায় হাজিরা দিতে হারুন ইজহারকে রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘের্ষ ৪ জন নিহত হন। এ ঘটনায় হাটহাজারী থানায় আটটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় হারুন ইজহারকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.