আনোয়ারায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী । এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী ও সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা শাকিলা চৌধুরী ।
মন্তব্য করুন

Your email address will not be published.