ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারে ঈদগাঁওতে ওয়ার্ড উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সাংসদ আলহাজ্ব সায়মুন সরওয়ার কমল এম পি।
ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি মৌলানা মো: মনজুর আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক নুরুল হাকিম নুকির পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু তালেব, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের সাধারন সম্পাদক ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, জালালাবাদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জালালাবাদ আ.লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক,সাংগঠনিক জামিল উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, জালালাবাদ যুবলীগের সাধারন সম্পাদক সাহেদ কামাল, আ.লীগ নেতা আবদুল গনি,মোহাম্মদ হোসেন, ওয়ার্ড আ.লীগ নেতা জাফর আলম, ইফতেখাইরুল আলম, ডা: পিষুস পাল,ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নুরুল আক্কাস,সাংগঠনিক মনছুর আলম, যুব নেতা আনচার মিয়া,রমিজ উদ্দিন,ছাত্রনেতা সোহেল মাহমুদ রুহান ও শাহজাহান মনিরসহ বিপুল সংখ্যক এলাকার লোকজন।