আনোয়ারা প্রেসক্লাবে দেশপ্রেম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় সামাজিক সমস্যা, শিল্প বাণিজ্যের অপার সম্ভাবনা নিয়ে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে “দেশপ্রেম ও সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার সেন্টারস্থ অভিজাত রেস্টুরেন্ট দারুচিনিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম সালাহ্ উদ্দীনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এস এম ইউছুফ, মানবধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মাদ আরফান উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ বদরুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রুপন দত্ত, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ,সহ-সাংগঠনিক সম্পাদক রতন দাশ,অর্থ সম্পাদক ওসমান গণি, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক এম এইচ ইমরান চৌধুরী, শেখ আব্দুল্লাহ, খালেদ হাসান, মোহাম্মদ আলবীন, মোঃ জামশেদ, মোহাম্মদ মইনুদ্দীন, মোহাম্মদ আলী, মোঃ আরফাত প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.