বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ পথ পরিক্রমায় আপনাদের সাথে আমি ভালোবাসা গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি। ৫ নং কলাউজান ইউনিয়নের প্রতিটি মানুষ আমাকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন।
নিজের সন্তান, আপন ভাই ও ঘনিষ্ঠ বন্ধুর মতোই আমি আপনাদের ডাকে বা আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমার চাওয়া-পাওয়ার চেয়েও অনেক বেশি আপনারা দিয়েছেন। আমি সৌভাগ্যবান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের অকৃত্রিম ভালবাসা ও আকুণ্ঠ সমর্থন আমাকে শিখিয়েছে এখানকার প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম আমার অস্তিত্বের শেঁকড়। আমি সর্বাত্বক চেষ্টা করেছি কলাউজান ইউনিয়নের ১৫ বছর ধরে প্রতিটি প্রান্তে গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনার এবং প্রয়োজনে জনগণের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানোর।
আপনাদের হাসিমুখ আমার জীবনকে অর্থবহ করে তোলে। তাই বারবার ছুটে গিয়েছি আপনাদের কাছে ছেলে, ভাই , বন্ধু, প্রিয়জন হিসেবে, চেয়ারম্যান হিসেবে নয়।
অধিকাংশ মানুষ যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আকুণ্ঠ সমর্থন দিয়ে পাশে আছেন,কলাউজান ইউনিয়ন বাসী আমাকে আবারও প্রতিনিধি হিসেবে চেয়েছেন বলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও মানবতার মা শেখ হাসিনা আমাকে নৌকা মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনাদের উদ্দেশে বলছি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে কলাউজান ইউনিয়নকে এগিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
প্রতিটি মহল্লা, পাড়া, গ্রামে গিয়ে আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম ১৫ আসনের (লোহাগাড়া- সাতকানিয়ার) সংসদ ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছি, তা হৃদয়ে ধারণ করুন। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করছেন এবং জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন।
মনে রাখবেন,নৌকার বিজয় মানে শান্তি ও উন্নতি। নৌকার বিজয় মানে মুক্তি, অগ্রগতি ও সমৃদ্ধি।
সময়ের প্রয়োজনে সব দুঃখ-কষ্ট ভুলে আত্মনিয়োগ করুন নৌকার বিজয়ে। কারণ নৌকার বিজয় মানেই আমাদের বিজয়। নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন।সে লক্ষ্যেকলাউজান ইউনিয়ন নৌকার বিজয়ের বিকল্প নাই।
যে প্রবল ভালবাসার বন্ধনে আপনারা আমাকে আবদ্ধ করেছেন। সারাজীবন এভাবেই আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
কলাউজান ইউনিয়নবাসী আপনারা সবাই আমাকে আগে যেমন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কথা দিচ্ছি,নেতা হিসাবে নয়, চেয়ারম্যান হিসাবে নয়। আপনাদের সন্তান -ভাই বন্ধু ও সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকবো, ইনশাআল্লাহ।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।