চবির ক্লাস-পরীক্ষা চলবে স্বাভাবিক নিয়মে

করোনা ভাইরাসের প্রকোপ বাড়লেও এখন পর্যন্ত স্বাভাবিক নিয়মেই ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অনলাইনেও ক্লাস নিতে পারবে বিভাগগুলো। এছাড়া সরকারের নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত আবাসিক হল ও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে।

এর আগে ১৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী অনুষ্ঠান (র‍্যাগ ডে) এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.