সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় স্কেভেটর জব্দ

সাতকানিয়া প্রতিনিধিঃ উপজেলার পাঠানিপুল এলাকা থেকে ফসলি জমির মাটি কেটে পাচার করার সময় দুটি স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করে পুলিশ। তবে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের কাউকে আটক করা যায় নি। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, ডাম্পার ট্রাক ও স্কেভেটর জব্দ করে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.