ঈদগাঁওতে পাকা সেচনালা ও ভরাখাল খননের কার্যক্রম শুরু

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে পাকা সেচনালা ও ভরাখাল খনন কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

৮ মার্চ সকাল ১১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া অংশে ৭ শত ৫০ ফুট পাকা সেচনালা ও ৮শত ৫০ ফুট ভরাখাল খনন কার্য ক্রমের উদ্বোধর করেন ঈদগাঁও ইউপি পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম।
এতে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আজিজুল হক, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকতা শাখা ওয়াত হোসেন, এনজিওর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম।

WFP নামের এ এনজিও অর্থায়নে নালা ও ভরা খাল খনন কার্যক্রমের যাত্রা ঘটে। এই খননের কাজে দৈনিক ২শত ৫০জন শ্রমিক কাজ করবে বলেও কৃষি কর্মকতা জানান।
উদ্বোধন শেষে কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। এই খাল খনন হলে কমপক্ষে ৩ শতাধিক কৃষক উপকৃত হবে বলেও জানা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.