কর্ণফুলীর জোয়ারে ভেসে এলো যুবকের মরদেহ

শিকলবাহা খালের কালারপোল এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারে অজ্ঞাত পরিচয়ের অনুমানিক (৪৫) বছরের একটি মরদেহ ভেসে এসেছে।

রোববার (২০ মার্চ) দুপুরে জোয়ারের পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

পরে সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে সদরঘাট নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, শিকলবাহা খালের কালারপোল এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারে অজ্ঞাত পরিচয়ের অনুমানিক (৪৫) বছরের ভেসে আসা মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, শারীরিক কাঠামো মধ্যম ধরনের, মুখমণ্ডলে কাঁচা পাকা দাড়ি আছে, যা লম্বা আনুমানিক ৬/৭ ইঞ্চি ও মাথায় কাঁচা পাকা চুল আছে। মরদেহের শরীরে ফুল হাতা খয়েরি রঙের শার্ট ছিল। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।

মন্তব্য করুন

Your email address will not be published.