কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ রাখায় ৩ দোকানিকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি
  
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ রাখায় ৩টি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৩ টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ ২৪মার্চ, বৃহস্পতিবার সকালে কাপ্তাই ইউপি এলাকাধীন নতুনবাজারে এই অভিযান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক রানা দেবনাথ।

অভিযানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির আইসি (পরিদর্শক) মোঃ শাহিনুর রহমান, বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.