এম আবু হেনা সাগর, ঈদগাঁও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান করলেন ঈদগাঁও শ্রমিকলীগ।
২৭ শে মার্চ বিকেলে ঈদগাঁও স্টেশনে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডির সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানের পূর্বে মুক্তিযোদ্বাদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক মোহাম্মদ আবু তালেব, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌ;, ইমরুল হাসান রাশেদ,সুপ্রিমকোর্টের আইনজীবি নাছরিন ছিদ্দিকা লীনা। প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু, বিশেষ বক্তা ছিলেন,জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক শফিউল্লাহ আনচারী,সদর যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্বা ডা. শামসুল হুদা,স্বপন চৌধুরী, মুক্তিযোদ্বার সন্তান নুরুল হাকিম নুকি, ছাত্রনেতা নওশাদ মাহমুদ আবু হেনা বিশাদ, ইরফানুল করিম, আবদু রহমান ও সোহেল মাহমুদসহ আরো অনেকে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।