বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

 

বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘যারা অগ্নি সন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।’

আজ শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, কিছু কতিপয় জনবিচ্ছিন্ন তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনও আন্দোলন করতে হলে জনগণের দাবি আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবি এগুতে পারে না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ এর রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

মন্তব্য করুন

Your email address will not be published.