বাকলিয়া বিদ্যুৎ সাব-স্টেশনে আগুন

বাকলিয়ায় একটি বিদ্যুৎ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামার বাজার স্টেশনের দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে সাব-স্টেশনের কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.