ফেনী থেকে ফেনসিডিল এনে বিক্রি করেন তারা

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন পূর্ব ষোলশহর ওমর আলী মাতব্বর রোড থেকে ২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো.আশরাফ উদ্দিন খোকন (৪৬) ও সোহেল সিকদার (২৮)।

সিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর) মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকবাজার থানাধীন পূর্ব ষোলশহর ওমর আলী মাতব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলিসহ মো.আশরাফ উদ্দিন খোকন ও সোহেল সিকদারকে গ্রেফতার করা হয়। ফেনী থেকে ফেনসিডিল এনে সেগুলো বন্দরনগরীতে বিক্রি করতো তারা। মো.আশরাফ উদ্দিন খোকনের বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.