সাতকানিয়া প্রতিনিধি
উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী এলাকার বসত বাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, ও কবরস্থান বাঁচাতে কালভার্টের দাবীতে রেলিওয়ের কাজ বন্ধ করে মানববন্ধন করেন এলাকাবাসী।
১লা নভেম্বর মঙ্গলবার,সকালে এই মানববন্ধন করেন স্থানীয় জনসাধারণ এ সময় হাতের লিখিত ব্যানারের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন ।
জনগণের দাবির মুখে রেলওয়ে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও কেওঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওসমান আলী উপস্থিত হয়ে পরিদর্শন করেন।
এ সময় ওসমান আলী বলেন, এই এলাকায় প্রায় ১০০ একর জমি চাষাবাদ হয়, রয়েছে হাজার হাজার ঘর বাড়ি,কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি এখনো জমি এবং চলাচলের রাস্তায় জমে আছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় এখানে কালভার্ট-ব্রিজ নির্মাণ না হলে বর্ষা মৌসুমে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা,ও কবরস্থান পানিতে তলিয়ে যাবে।
এসময় প্রজেক্ট ডিরেক্টর মফিজুর রহমান এর সাথে মোবাইলে কথা হলে তিনি আগামী ৭দিনের মধ্যে নতুন একটি কালভার্ট এর কাজ শুরু করার প্রতিশ্রুতি