বাঁশখালীতে ভুয়া দলিল’ দাখিল করায় একব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড 

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা  ভূমি অফিসে মিস মামলার শুনানী  করতে আসা সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম ১ নং ওয়ার্ডের বৈলগাঁও   মাজর পাড়া গ্রামের মিস মামলার বাদী মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ ইদ্রিস (৫৮) কে ভূয়া দলিল দাখিল করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২ নভেম্বর) দুপুরে  উপজেলা ভূমি অফিসে মিস মামলার শুনানি করার সময় বাদী- বিবাদী উভয়ের দলিল পর্যালোচনা করে ভুয়া  দলিল প্রমাণিত হওয়ায় মামলার বাদী মোঃ ইদ্রিস কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান  বলেন,

ভূয়া দলিল নিয়ে মিসকেস এর শুনানীতে  উপস্থিত হওয়ায়  ইদ্রিস নামের একব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৭(সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে অন্য একটি মিস মামলায় ভূয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.