লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ৩১ই মার্চ দিবাগত রাত ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলো মাঠ সংলগ্ন বাগান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত যুবকের নাম সৈয়দ নুর(২৮)। সে উপজেলার আধুনগর ইউনিয়নের নুর মুহাম্মদ সিকদার পাড়ার মুহাম্মদ ইসলাম প্রকাশ লালু মিয়ার পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার চুনতি বাগান পাড়া এলাকার মনছুর আলমের স্ত্রী রৌশন আরা আকতার প্রতিদিনের ন্যায় তার দুই ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিল। তখন তার স্বামী বাহিরে ছিল। হঠাৎ গভীর রাতে তার বসতঘরের বেড়া কেটে এক যুবক ঘরে প্রবেশ করে মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এসময় রৌশন আকতারের বড় ছেলে তামিম আত্মচিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে এবং স্থানীয়রা ওই যুবক কে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সৈয়দ নুরের মৃত্যু হয়।
এ ব্যাপারে রৌশন আরা বেগম জানান, আমি আমার দু-সন্তানকে নিয়ে প্রতিদিনের মত ঘুমাচ্ছিলাম। আমার স্বামী ব্রিকফিল্ডে কাজ করায় বাড়ীতে ছিলনা। গভীর রাতে বেড়া কেটে দরজার খুলে আমার ঘরে ঐ সৈয়দ নুর প্রবেশ করে আমাকে ঝাপটে ধরার চেষ্টা করে। তখন আমি এবং আমার ছেলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে। চিৎকার করা অবস্থায় ঐ যুবক আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
১ই এপ্রিল সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ জাকের হোসাইন মাহমুদ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাফিকুল ইসলাম জামান ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। রৌশন আরা বেগমের বাড়ীর বেড়া কেটে ঘরে প্রবেশ করে সৈয়দ নুর নামের নিহত ঐ যুবক। তিনি রৌশন আরার শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও অভিযোগ পেয়েছি। তবে, এটাও জানতে পারি নিহত যুবক মানসিক ভারসম্যহীন। সে নাকি কয়েদিন ধরে চুনতিতে তার নানুর বাড়ী আশা-যাওয়া করছিল। সে নাকি তার বাড়ীতে থাকেনা। উক্ত মহিলাকে শ্লীলতাহানির দৃশ্য দেখে তার ছেলে তামিম ও তার বড় জাঁ আত্মচিৎকার দিলে এলাকায় মানুষের গণপিটুনিতে যুবক ঘটনাস্থলে প্রাণ হারায়।
নিহত যুবক সৈয়দ নুরকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে নিহত হওয়ার মুল কারন জানা যাবে বলেও তিনি জানান জাকারিয়া রহমান জিকু।