সাতকানিয়ায় শিশু পার্কের শুভ উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরস্থ ইউএনও’র বাসভবন সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগ সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান তারেক,সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী,এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেক,যুবলীগ নেতা জাবেদ ইকবাল, দেলোয়ার হোসেন বেলাল,মোহাম্মদ শাহ আলম,মহিলা আওয়ামী লীগের নেত্রী নারগিস আক্তার মুন্নী, সূলেখা বড়ুয়া,জিনিয়া আক্তার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ। ড.আবু রেজা নদভী এমপি বলেন, এসময়  শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.