সোনাকানিয়ায় বিবাহিতদের হারিয়ে ট্রফি নিল অবিবাহিতরা

কাতার বিশ্বকাপের উন্মাদনায় কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। নিজেদের পছন্দের দলকে তুলে ধরতে বয়সের ভেদাভেদ ভুলে মাতেন খুঁনসুটিতে। এবার পছন্দের দল নয়, খুঁনসুটিতে মাততে ফুটবলের মাঠে মুখোমুখি বিবাহিত ও অবিবাহিত পুরুষরা। মাঠে যেহেতু বিবাহিত ও অবিবাহিতরা, তাই লড়াইটা মর্যাদারও বটে।

এমন মর্যাদার লড়াইয়ে দর্শক ছিলো দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার জোয়ান-বুড়োরা। মহান বিজয় দিবসকে উপলক্ষ করে শুক্রবার এই প্রীতি টুর্নামেন্টের আয়োজন ছিলো উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালা মিয়া পাড়ার মাঠে। ৩-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিতরা। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলীমের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে তারা।

স্থানীয় সমাজসেবক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, নেজাম উদ্দীন, মফিজুর রহমান, আবছার উদ্দীন কোম্পানি, মহি উদ্দীন,কামাল উদ্দীন, জসিম উদ্দীন, নুর আহমদ, জাহেদুল ইসলাম, আবছার উদ্দীন, আবদুল কাদের, শরফুদ্দীন খোকা প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.