সরকারি নির্দেশনা না মেনে কওমি মাদ্রাসায় পরীক্ষা

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কওমিসহ সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ সরকারের। গতকাল (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অথচ সেই নির্দেশনাকে উপেক্ষা করে কওমি মাদ্রাসায় চলছে মাস্টার্স সমমান দাওরায়ে হাদিস পরীক্ষা।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ যদিও বলছে, স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হচ্ছে সব পরীক্ষা। বর্তমান লকডাউন পরিস্থিতিতেও চলছে দাওরায়ে হাদিস পরীক্ষা। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই তা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন।

সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে গত ৩ এপ্রিল থেকে পরীক্ষা চলছে। বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে পরীক্ষা সংক্ষিপ্ত করা হয়েছে। মাদ্রাসা বন্ধের ঘোষণা থাকলেও আজ বুধবার দুই শিফটে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী রোববার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সেটি আগামীকাল বৃহস্পতিবারই শেষ হচ্ছে।

সারা দেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে। সকাল ৯টা থেকে এবং বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.